মধ্যপ্রাচ্যে যুদ্ধাপদ, ১৪ দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১০:২৭ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধাপদ, ১৪ দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরান ও ইসরায়েলের সাথে চরম সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে নিজ নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জারি করা এই জরুরি সতর্কবার্তায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরব, কাতার ও জর্ডানসহ ওই অঞ্চলের দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই বাণিজ্যিক বিমানের মাধ্যমে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরে নামদার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত সব দেশ থেকে বাণিজ্যিক পরিবহণ ব্যবহার করে অবিলম্বে দেশে ফিরে যেতে হবে। এর আগে অঞ্চলটির বিভিন্ন দেশে ভ্রমণের ওপর কঠোর সতর্কতা জারি করেছিল ওয়াশিংটন। জর্ডানের রাজধানী আম্মানস্থ মার্কিন দূতাবাস নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে।

বর্তমান পরিস্থিতির সূত্রপাত গত শনিবারের সামরিক অভিযান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যাতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা নিহত হন। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে পালটা হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে তা আরও দীর্ঘমেয়াদী হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...