চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি গাজীপুরে র্যাবের হাতে গ্রেফতার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ১২ জুন ওই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় এই মামলাটি করা হয়। মামলার পর থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা শাহজাহান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১ এর সহযোগিতায় র্যাব-৭ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া শাহজাহানকে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি গাজীপুরে র্যাবের হাতে গ্রেফতার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ১২ জুন ওই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় এই মামলাটি করা হয়। মামলার পর থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা শাহজাহান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১ এর সহযোগিতায় র্যাব-৭ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া শাহজাহানকে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…