সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার, আদালতে নেওয়া হচ্ছে
চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ ২৯ বছর আগে রহস্যজনক মৃত্যু হওয়া নায়ক সালমান শাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ, পরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এর আগে একাধিক তদন্ত সংস্থার পর পিবিআই সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে প্রতিবেদন দিলেও তার পরিবার ও অনুসারীরা তা মানতে পারেননি। গত বছর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় সাবেক স্ত্রী সামিরা হক ও ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে এই মামলার তদন্তভার রয়েছে সিআইডির ওপর।
সম্পর্কিত খবর
নিম্নমানের কাগজের অভিযোগ, মধ্যরাতে মাতুয়াইলের ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের সম্মানি
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার করল পুলিশ
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন কুমিল্লার এসপি
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র…

আরও পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার, আদালতে নেওয়া হচ্ছে
চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ ২৯ বছর আগে রহস্যজনক মৃত্যু হওয়া নায়ক সালমান শাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ, পরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এর আগে একাধিক তদন্ত সংস্থার পর পিবিআই সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে প্রতিবেদন দিলেও তার পরিবার ও অনুসারীরা তা মানতে পারেননি। গত বছর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় সাবেক স্ত্রী সামিরা হক ও ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে এই মামলার তদন্তভার রয়েছে সিআইডির ওপর।
সম্পর্কিত খবর
নিম্নমানের কাগজের অভিযোগ, মধ্যরাতে মাতুয়াইলের ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রথমবার খতিব পদ পাচ্ছে মডেল মসজিদ, বাড়লো ইমাম-মুয়াজ্জিনের…
যাত্রাবাড়ীর ভাড়া বাসায় ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক দুই…
ধর্ষণ মামলার আসামি কৃষি কর্মকর্তাকে নিজ কার্যালয়েই গ্রেফতার…
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাপ এলে নাম ফাঁস করাবেন…
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে…