ফটিকছড়ির রাজনৈতিক ঐতিহ্য: বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের শীর্ষ নেতারা

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ১২:৩১ পিএম
ফটিকছড়ির রাজনৈতিক ঐতিহ্য: বঙ্গবন্ধু থেকে শুরু করে দেশের শীর্ষ নেতারা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শুধু ধর্মীয় ঐতিহ্য বা সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্যই নয়, রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের কারণেও দেশের শীর্ষ নেতাদের কাছে সর্বদা গুরুত্বপূর্ণ হয়ে থেকেছে। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এই মাটিতে অনেক রাষ্ট্রনেতা ও সরকারপ্রধানের পদচারণা ঘটেছে, যা এলাকাটির রাজনৈতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণ অনুযায়ী, স্বাধীনতার আগে তৎকালীন এমপি মির্জা মনসুরের আমলে ফটিকছড়িতে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নাজিরহাটের কালা পশ্চিমকুল-হাটহাজারী সড়কের খাইরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কালাব্রিজ সংলগ্ন এলাকায় এবং নাজিরহাট বাজারে নির্বাচনি পথসভায় বক্তব্য রেখেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গেও এই এলাকার গভীর যোগসূত্র ছিল। রামগড়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপনের সময় তিনি ফটিকছড়ি হয়ে যাতায়াত করতেন বলে জানা যায়।

এরপর দীর্ঘ সময় পর ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যান। এছাড়া হুসেইন মুহম্মদ এরশাদ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এই এলাকার সাথে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য সফর নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে ফটিকছড়িকে কেন্দ্র করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...