হাটহাজারীতে তারেক রহমানের জনসভা: কানায় কানায় পূর্ণ মাঠ ও সড়ক

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ৫:২২ পিএম
হাটহাজারীতে তারেক রহমানের জনসভা: কানায় কানায় পূর্ণ মাঠ ও সড়ক

চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। শুরু হওয়ার আগেই হাটহাজারী সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হতে শুরু করেন, যা সময়ের সাথে পাল্লা দিয়ে আরও বেড়েছে।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মাঠের প্রবেশপথ ও আশপাশের সড়কগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাটহাজারীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, মাঠ পূর্ণ হয়ে যাওয়ার পরও অসংখ্য মানুষ আশপাশের সড়কে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...