ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ৬:৪৬ পিএম
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে

সাইবেরিয়ার চরম ঠাণ্ডা এবং কর্মক্ষেত্রের প্রতিকূলতা এড়াতে চীনা কোম্পানির চাকরি ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন বাংলাদেশি তরুণরা। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল মৃত্যুর মিছিল। মুন্সিগঞ্জের বাসিন্দা মোহন মিয়াজি ২০২৪ সালের জানুয়ারিতে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন সীমান্তে সরাসরি যুদ্ধ করেছেন। প্রাণে বেঁচে দেশে ফিরে আসা এই তরুণ জানালেন, সম্মুখযুদ্ধে প্রতিটি সেকেন্ড ছিল মৃত্যুর সাথে লড়াই করার মতন।

মোহন মিয়াজি জানান, ২০২৩ সালের মাঝামাঝি সময় তিনি একটি চীনা তেল-গ্যাস কোম্পানিতে কাজ করতে রাশিয়ায় যান। সেখানকার হিমাঙ্কের ৪০ থেকে ৫০ ডিগ্রি নিচে তাপমাত্রা সহ্য করতে না পেরে তিনি এবং তার সহকর্মীরা বিকল্প আয়ের পথ খুঁজতে থাকেন। এ সময় সহকর্মী সোহেল তাকে সেনাবাহিনীতে ভর্তির প্রস্তাব দেন এবং আশ্বাস দেন যে যুদ্ধ নয়, ক্যাম্পের অন্যান্য কাজ দেওয়া হবে। এক রুশ নারীর মাধ্যমে তারা সেনাবাহিনীর অফিসে যান এবং মোহন তার ইলেকট্রনিক্স বিষয়ক দক্ষতার কথা জানালেও শেষ পর্যন্ত তাকে চুক্তি অনুযায়ী সরাসরি যুদ্ধে পাঠানো হয়।

যুদ্ধক্ষেত্রের ভয়াবহ বর্ণনা দিয়ে মোহন বলেন, সেখানে প্রতি মুহূর্তে গুলি, আর্টিলারি এবং ড্রোন হামলা চলত। এই যুদ্ধে তার সঙ্গে থাকা নোয়াখালীর আশিকুর নামের এক বন্ধু ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হন। তাদের কোম্পানির অন্তত এক ডজন লোক যুদ্ধে যোগ দিলেও তাদের মধ্যে অনেকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য এবং সহকর্মীদের ধারণা, বেশিরভাগই হয় পঙ্গু হয়েছেন অথবা নিহত হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...