মাত্র ৪ দিনে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের ক্ষতি
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানের সামরিক হামলার মুখে পড়ে মাত্র চার দিনে প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ওপেন-সোর্স গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দফতরে ইরান হামলা চালায়। এতে সেখানে স্থাপিত প্রায় ২০ মিলিয়ন ডলার ব্যয়ের দুটি উন্নত স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া আমিরাতের আল-রুওয়াইস শিল্প এলাকায় মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার উপাদানটিও ধ্বংস করার দাবি করেছে তেহরান।
পাশাপাশি রোববার কুয়েতে এক দুর্ঘটনায় সেখানকার বিমান প্রতিরক্ষা বাহিনী ভুল করে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এতে ছয়জন পাইলট প্রাণে বেঁচে গেলেও প্রায় ২৮২ মিলিয়ন ডলার মূল্যের এই বিমানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যেই বিশাল আর্থিক ও সামরিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ওয়াশিংটনকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মাত্র ৪ দিনে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের ক্ষতি
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানের সামরিক হামলার মুখে পড়ে মাত্র চার দিনে প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ওপেন-সোর্স গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দফতরে ইরান হামলা চালায়। এতে সেখানে স্থাপিত প্রায় ২০ মিলিয়ন ডলার ব্যয়ের দুটি উন্নত স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া আমিরাতের আল-রুওয়াইস শিল্প এলাকায় মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার উপাদানটিও ধ্বংস করার দাবি করেছে তেহরান।
পাশাপাশি রোববার কুয়েতে এক দুর্ঘটনায় সেখানকার বিমান প্রতিরক্ষা বাহিনী ভুল করে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এতে ছয়জন পাইলট প্রাণে বেঁচে গেলেও প্রায় ২৮২ মিলিয়ন ডলার মূল্যের এই বিমানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যেই বিশাল আর্থিক ও সামরিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ওয়াশিংটনকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…