ইরান যুদ্ধের রণাঙ্গনে হারিয়ে যাচ্ছে এপস্টেইন ফাইলের আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ১০:০০ এএম
ইরান যুদ্ধের রণাঙ্গনে হারিয়ে যাচ্ছে এপস্টেইন ফাইলের আলোচনা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর বিশ্ব গণমাধ্যমের নজর দ্রুত বদলে গেছে। এর আগে যে ‘এপস্টেইন ফাইল’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়া চলছিল, যুদ্ধ শুরু হওয়ার পর তা অনেকটাই আড়ালে চলে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত এই নথিতে যৌন নির্যাতনকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে জড়িত বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম ফাঁস হয়েছিল। এতে যুক্তরাজ্যের রাজপরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নাম উঠে আসে, যা লন্ডনে কিয়ার স্টারমার সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এছাড়া ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের নামও আলোচনায় আসে। এপস্টেইনের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক থাকার অভিযোগও পুনরায় আলোচিত হয়।

বিতর্কিত এই নথি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জবানবন্দি দিতে হয়েছে। গোপন শুনানিতে বিল ক্লিনটন দাবি করেছেন, এপস্টেইনের সাথে সময় কাটানোর সময় তিনি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেননি। তবে ইরানে বোমা হামলা ও যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়, যা এই সংবেদনশীল ইস্যু থেকে সবার দৃষ্টি সরিয়ে নিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...