ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ১১:০৩ এএম
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের বেসামরিক এলাকাগুলোতে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় এই হামলা পরিচালিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি এই তথ্য জানান।

ইসমাইল বাঘাই বলেন, হাসপাতাল, স্কুল, বাজার এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার একটি তালিকা প্রকাশ করেছে ইরান। এই তালিকায় রাজধানী তেহরানের নিলুফার চত্বরের আবাসিক এলাকা, তেহরান ও আহভাজের হাসপাতাল, ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্স এবং তেহরান গ্র্যান্ড বাজারের নাম রয়েছে। এছাড়া মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়, মারাগেহ অঞ্চলের আবাসিক এলাকা এবং ফার্স প্রদেশের লামের্ডে একটি খেলাধুলার হলঘরেও আক্রমণ হয়েছে।

এই হামলার ফলে মারাগেহ ও লামের্ডে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন তেহরানের এই কর্মকর্তা। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...