ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে সহায়তার প্রস্তাব জেলেনস্কির

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ১০:১০ এএম
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে সহায়তার প্রস্তাব জেলেনস্কির

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের অর্জিত যুদ্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, তিনি ওই অঞ্চলে ইউক্রেনের বিশেষজ্ঞদের পাঠানোর কথা ভাবছেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গে কথা বলেছেন। এরপর জর্ডান ও বাহরাইনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন তিনি।

তবে এই সহযোগিতার ফলে যেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই দুর্বল না হয়, সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। জীবন রক্ষা এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...