যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে এক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। আটক হওয়া ব্যক্তির নাম মো. আরিফ হোসেন মোল্লা (৩৬)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।
এই অভিযানে বনানী থানার একটি হত্যা মামলার মূল আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা জানান, আরিফের বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে
সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের নতুন দায়িত্ব
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও পদায়ন
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫ জন কারাগারে

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে এক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। আটক হওয়া ব্যক্তির নাম মো. আরিফ হোসেন মোল্লা (৩৬)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।
এই অভিযানে বনানী থানার একটি হত্যা মামলার মূল আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা জানান, আরিফের বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…
সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের…
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা…
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও…
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫…