পটিয়ায় সিএনজিতে যাত্রী সেজে ২৩ লাখ টাকার ইয়াবা, আটক ৪ জন
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশায় সাধারণ যাত্রীর পোশাক পরে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ চারজনকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার টাকার ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গত ৬ আগস্ট বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামে এক বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার কচুয়াই ইউনিয়নের জুলুর দিঘীর পূর্বপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক একটি সিএনজি থামানো হলে যাত্রীবেশী হামিদ হোছেন, রাশেদা আক্তার, মুন্নী আক্তার ও মরিয়ম খাতুন পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবাইকে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
আটককৃতদের তল্লাশি করে ভ্যানিটি ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

পটিয়ায় সিএনজিতে যাত্রী সেজে ২৩ লাখ টাকার ইয়াবা, আটক ৪ জন
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশায় সাধারণ যাত্রীর পোশাক পরে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ চারজনকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার টাকার ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গত ৬ আগস্ট বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামে এক বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার কচুয়াই ইউনিয়নের জুলুর দিঘীর পূর্বপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক একটি সিএনজি থামানো হলে যাত্রীবেশী হামিদ হোছেন, রাশেদা আক্তার, মুন্নী আক্তার ও মরিয়ম খাতুন পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবাইকে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
আটককৃতদের তল্লাশি করে ভ্যানিটি ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…