যাত্রাবাড়ীতে দ্রুতগতির ভ্যানের চাপায় প্রাণ হারালো দুই বছরের শিশু জুনায়েদ

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ৩:৪০ পিএম
যাত্রাবাড়ীতে দ্রুতগতির ভ্যানের চাপায় প্রাণ হারালো দুই বছরের শিশু জুনায়েদ

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী মালবাহী ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছে মো. জুনায়েদ (২) নামে এক শিশু। রোববার (৯ আগস্ট) দুপুরে কাজলারপাড় এলাকায় এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. আজিম উদ্দিন জানান, বেলা পৌনে ১২টার দিকে নিজ বাসার সামনে খেলছিল শিশু জুনায়েদ। এক পর্যায়ে সে দৌড়ে মূল সড়কে চলে আসলে একটি দ্রুতগতির ভ্যানগাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহত শিশু লক্ষ্মীপুর সদরের চরপলক পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে এবং পরিবারের সাথে যাত্রাবাড়ীর ভাড়া বাসায় থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...