ত্রুটি কাটিয়ে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান বাংলাদেশের ফ্লাইট
দুই দিন আটকে থাকার পর অবশেষে নিরাপদে ঢাকায় ফিরেছে ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি-৩০৬ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান সূত্রে জানা যায়, গত শুক্রবার কানাডার টরেন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এই ফ্লাইটে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটিকে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় এবং সেখানে এটিকে আটকে রাখা হয়।
সমস্যা সমাধানে শনিবার ঢাকা থেকে একদল প্রকৌশলী ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিশেষ ফ্লাইটে করে রোমে পাঠানো হয়। কারিগরি ত্রুটি নিরসনের পর রোববার ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে, ‘আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট অবতরণ করেছে সেইফলি।’
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

ত্রুটি কাটিয়ে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান বাংলাদেশের ফ্লাইট
দুই দিন আটকে থাকার পর অবশেষে নিরাপদে ঢাকায় ফিরেছে ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি-৩০৬ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান সূত্রে জানা যায়, গত শুক্রবার কানাডার টরেন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এই ফ্লাইটে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটিকে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় এবং সেখানে এটিকে আটকে রাখা হয়।
সমস্যা সমাধানে শনিবার ঢাকা থেকে একদল প্রকৌশলী ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিশেষ ফ্লাইটে করে রোমে পাঠানো হয়। কারিগরি ত্রুটি নিরসনের পর রোববার ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে, ‘আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট অবতরণ করেছে সেইফলি।’
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…