নিজ বাসভবনে হামলায় প্রাণ হারালেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৯:০৮ পিএম
নিজ বাসভবনে হামলায় প্রাণ হারালেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে এই হামলা পরিচালনা করা হয়। এই ঘটনায় ইরানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, আহমেদিনেজাদকে হত্যার মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে চলমান অভিযান আরও তীব্র করা হয়েছে। এর আগে একই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে, যা তেহরানের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন আহমেদিনেজাদ। কট্টরপন্থী রাজনীতির জন্য পরিচিত এই নেতা পশ্চিমাবিশ্বের বিরোধিতা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যান। তার শাসনামলে ২০০৯ সালের নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক ও গণবিক্ষোভ দেখা দিয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...