ইরান অভিযান: ৪৮ নেতা নিহতের দাবি, খামেনির পর আলোচনার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এক ধাক্কায় ৪৮ জন শীর্ষ ইরানি নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমকে ফোন করে তিনি এই হালনাগাদ তথ্য দেন। ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন এবং তেল আবিবের যৌথ এই অভিযান অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়সূচির আগেই এর সব লক্ষ্য অর্জিত হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযান শুধু নিজেদের স্বার্থে নয়, সমগ্র বিশ্বের শান্তির স্বার্থেই পরিচালনা করছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ইরানিরা উল্লাস প্রকাশ করেছেন। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বড় ইরানি সম্প্রদায়ের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি জানান। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, খামেনির পরবর্তী ইরানি নেতারা নতুন করে আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন, যা গত সপ্তাহে বাতিল হয়ে গিয়েছিল। তিনি বলেন, তেহরান এখন কথা বলতে চায় এবং তিনি তাতে সম্মত হয়েছেন। তবে এই পদক্ষেপ তাদের আগেভাগেই নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরান অভিযান: ৪৮ নেতা নিহতের দাবি, খামেনির পর আলোচনার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এক ধাক্কায় ৪৮ জন শীর্ষ ইরানি নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমকে ফোন করে তিনি এই হালনাগাদ তথ্য দেন। ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন এবং তেল আবিবের যৌথ এই অভিযান অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়সূচির আগেই এর সব লক্ষ্য অর্জিত হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযান শুধু নিজেদের স্বার্থে নয়, সমগ্র বিশ্বের শান্তির স্বার্থেই পরিচালনা করছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ইরানিরা উল্লাস প্রকাশ করেছেন। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বড় ইরানি সম্প্রদায়ের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি জানান। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, খামেনির পরবর্তী ইরানি নেতারা নতুন করে আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন, যা গত সপ্তাহে বাতিল হয়ে গিয়েছিল। তিনি বলেন, তেহরান এখন কথা বলতে চায় এবং তিনি তাতে সম্মত হয়েছেন। তবে এই পদক্ষেপ তাদের আগেভাগেই নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…