হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করেন তিনি। সেখান থেকেই মাদরাসায় যান এবং হেফাজত নেতার সাথে এই সৌজন্য সাক্ষাত সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পাইন্দং ও বাবুনগর এলাকায় বিপুল জনসমাগম দেখা যায়। স্থানীয়রা উৎসাহ নিয়ে তাকে অভিবাদন জানান। সূত্রমতে, বাবুনগর মাদরাসায় সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন। এরপর চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাক্ষত মানুষদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেন। এই সফরের অংশ হিসেবেই তিনি ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং হেফাজত নেতার সাথে দেখা করেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী উত্তর ফটিকছড়ি প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুনগর মাদরাসা হেফাজতে ইসলাম
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করেন তিনি। সেখান থেকেই মাদরাসায় যান এবং হেফাজত নেতার সাথে এই সৌজন্য সাক্ষাত সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পাইন্দং ও বাবুনগর এলাকায় বিপুল জনসমাগম দেখা যায়। স্থানীয়রা উৎসাহ নিয়ে তাকে অভিবাদন জানান। সূত্রমতে, বাবুনগর মাদরাসায় সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন। এরপর চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাক্ষত মানুষদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেন। এই সফরের অংশ হিসেবেই তিনি ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং হেফাজত নেতার সাথে দেখা করেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…