কে হচ্ছেন রাষ্ট্রপতি? দুই ফরম সংগ্রহে বিএনপির নীরব কৌশল
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও রোববার নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। ফরম সংগ্রহের পর থেকেই দলের অভ্যন্তরে ও রাজনৈতিক মহলে কে হবেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
জানা গেছে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার ইসি অফিস থেকে ওই দুটি ফরম সংগ্রহ করেন। তবে কার নামে এই ফরমগুলো জমা পড়বে সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি দলটি। এমন পরিস্থিতিতে দুটি ফরম কৌশলগত কারণে নেওয়া হয়েছে নাকি এটি শুধুমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি, তা নিয়ে রহস্য বৃদ্ধি পেয়েছে।
দলীয় সূত্র ও বর্তমান রাজনৈতিক সমীকরণ মিলিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ড. আব্দুল মঈন খান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম সবচেয়ে এগিয়ে রয়েছে। মির্জা ফখরুল ইতোমধ্যে জানিয়েছেন, স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত নাম সামনে আসে কিনা সেটিও এখন দেখার বিষয়।
সম্পর্কিত খবর
জুলাই ৩৬ দিনের নয়, ১৭ বছরের সংগ্রামের বাস্তবতা: মুক্তিযুদ্ধমন্ত্রী
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি গঠন
কৌশলে কর্নেল অলিকে সরালো জামায়াত, দাবি রাশেদ খানের

আরও পড়ুন

কে হচ্ছেন রাষ্ট্রপতি? দুই ফরম সংগ্রহে বিএনপির নীরব কৌশল
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও রোববার নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। ফরম সংগ্রহের পর থেকেই দলের অভ্যন্তরে ও রাজনৈতিক মহলে কে হবেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
জানা গেছে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার ইসি অফিস থেকে ওই দুটি ফরম সংগ্রহ করেন। তবে কার নামে এই ফরমগুলো জমা পড়বে সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি দলটি। এমন পরিস্থিতিতে দুটি ফরম কৌশলগত কারণে নেওয়া হয়েছে নাকি এটি শুধুমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি, তা নিয়ে রহস্য বৃদ্ধি পেয়েছে।
দলীয় সূত্র ও বর্তমান রাজনৈতিক সমীকরণ মিলিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ড. আব্দুল মঈন খান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম সবচেয়ে এগিয়ে রয়েছে। মির্জা ফখরুল ইতোমধ্যে জানিয়েছেন, স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত নাম সামনে আসে কিনা সেটিও এখন দেখার বিষয়।
সম্পর্কিত খবর
জুলাই ৩৬ দিনের নয়, ১৭ বছরের সংগ্রামের বাস্তবতা:…
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি…