বিয়ের তিন মাসেই মা হচ্ছেন ‘বালিকা বধূ’ খ্যাত অভীকা?
‘বালিকা বধূ’ সিরিয়ালে আনন্দী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা টেলিভিশন তারকা অভীকা গৌর বিয়ের মাত্র তিন মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হলে এই গুঞ্জনের সূত্রপাত হয়। ভ্লগে অভীকা জানিয়েছেন, তাদের জীবনের এই নতুন অধ্যায়টি আগে থেকে পরিকল্পিত ছিল না এবং এমনটা তারা স্বপ্নেও ভাবেননি।
২৮ বছর বয়সি এই অভিনেত্রী গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ব্যবসায়ী মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোর মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০২০ সালে। অভীকা সম্প্রতি একটি ভিডিওতে ২০২৬ সালে তাদের জীবনে বড় পরিবর্তন আসার কথা জানান। স্বামীকে পাশে বসিয়ে তিনি বলেন, এই খবর তাদের কাছে আনন্দের পাশাপাশি আশ্চর্যও বটে। ভ্লগে মিলিন্দ জানান, তিনি খুবই উচ্ছ্বসিত তবে একটু নার্ভাসও রয়েছেন।
এই ভিডিও কথোপকথন প্রকাশের পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মাঝে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। তবে এখনই সবকিছু পরিষ্কার করে জানাতে চাইছেন না অভীকা। তিনি বলেছেন, এমন কোনো খবর থাকলে তারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তা প্রকাশ করবেন। আপাতত রহস্য বজায় রেখেই জল্পনা চলছে।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন