জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম ব্যাক’
ডিআর কঙ্গোর বিপক্ষে নিস্তেজ পারফরম্যান্সের পর সমালোচনার মুখে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন তিনি। জোড়া গোলের কৃতিত্বে দলকে বড় জয় এনে দিয়ে ম্যাচ শেষে ক্যামেরার সামনে জানিয়ে দিলেন, ‘আই এম ব্যাক’।
মঙ্গলবার রাতের ওই ম্যাচে মাত্র ৬ মিনিট সময় লাগল তার গোলের দেখা পাওয়ার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন আসরে গোলের রেকর্ড গড়েন রোনালদো। এরপর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ফলে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি, পেছনে ফেলেন লিজেন্ড ইউসেবিওকে।
৪১ বছর বয়সেও এই অসাধারণ পারফরম্যান্স করে চমকে দিয়েছেন সবাইকে। একই সাথে এক ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডও এখন তার দখলে। আন্তর্জাতিক ফুটবলে তার বর্তমান গোল সংখ্যা ১৪৫টি এবং সামগ্রিক ক্যারিয়ারে স্বীকৃত গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫টি।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম ব্যাক’
ডিআর কঙ্গোর বিপক্ষে নিস্তেজ পারফরম্যান্সের পর সমালোচনার মুখে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন তিনি। জোড়া গোলের কৃতিত্বে দলকে বড় জয় এনে দিয়ে ম্যাচ শেষে ক্যামেরার সামনে জানিয়ে দিলেন, ‘আই এম ব্যাক’।
মঙ্গলবার রাতের ওই ম্যাচে মাত্র ৬ মিনিট সময় লাগল তার গোলের দেখা পাওয়ার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন আসরে গোলের রেকর্ড গড়েন রোনালদো। এরপর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ফলে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি, পেছনে ফেলেন লিজেন্ড ইউসেবিওকে।
৪১ বছর বয়সেও এই অসাধারণ পারফরম্যান্স করে চমকে দিয়েছেন সবাইকে। একই সাথে এক ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডও এখন তার দখলে। আন্তর্জাতিক ফুটবলে তার বর্তমান গোল সংখ্যা ১৪৫টি এবং সামগ্রিক ক্যারিয়ারে স্বীকৃত গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫টি।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…