টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান কোচের

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ১:০৮ এএম
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান কোচের

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হারের তিক্ত স্মৃতি এখনো ভোলেনি জাপান। সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি রোধে এবার নিজেরাই হাল ধরতে চান কোচ হাজিমে মোরিয়াসু। চলমান বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে যদি ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, তবে খেলোয়াড়দের ওপর বোঝা চাপিয়ে না দিয়ে কিক নেওয়ার ক্রম নিজেই ঠিক করে দেবেন বলে জানিয়েছেন তিনি।

হিউস্টনে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোরিয়াসু জানান, গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কৌশল বদলাচ্ছেন তিনি। তিনি বলেন, স্পট কিকের জন্য পাঁচজনকে তিনি নির্বাচন করবেন এবং কে কখন শট নেবেন সেটাও ঠিক করে দেবেন কোচিং স্টাফ। এতে খেলোয়াড়দের মানসিক চাপ কমবে বলে মনে করেন জাপানি এই কোচ।

ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে ব্রাজিল এবার শিরোপার অন্যতম দাবিদার। তবে গত কয়েক বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো দলগুলোকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে ‘ব্লু সামুরাই’রা। এমনকি গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া থাকবে ব্রাজিল, এমনটাই মনে করেন মোরিয়াসু।

বিশাল টুর্নামেন্টে দীর্ঘ ভ্রমণ ও ব্রাজিলের তুলনায় একদিন কম বিশ্রাম পাওয়া জাপানের জন্য চ্যালেঞ্জ হলেও দলের আত্মবিশ্বাস তুঙ্গে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে দলটি। মোরিয়াসু জানান, ডার্ক হর্স হিসেবে তাদের সম্ভাবনার কথা সবাই জানে এবং সেই সমীহ নিয়েই মাঠে নামবে তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...