টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন স্বাস্থ্য কথা

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৩:৩২ এএম
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন স্বাস্থ্য কথা

বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সাথে ক্যারিয়ার এগিয়ে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। অক্লান্ত পরিশ্রম আর বিভিন্ন টাইমজোনে কাজ করলেও এই ‘দেশি গার্ল’ তার একটি ব্যক্তিগত স্বভাবের কথা স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো প্রয়োজন বা পেশাগত দায়বদ্ধতা না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠাটা তার কাছে বড়ই কঠিন মনে হয়। সহজ কথায়, কাজের বিনিময়ে টাকা না পেলে সকালে তিনি বিছানা ছাড়তে চান না।

প্রিয়াংকার এই অভ্যাস নিয়ে মুখ খুললেও স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে তিনি বরাবরই সতর্ক। একসময় সকালের শুরুটা হতো কফি দিয়ে, কিন্তু সম্প্রতি ভারত সফরের সময় তিনি তামার পাত্রে পানি পানের অভ্যাস গড়েছেন। তার দাবি, এই পানি পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। তবে তিনি কফি পানও একেবারে বন্ধ করেননি, বরং সকালে প্রথমে এক গ্লাস পানি খাওয়ার পরই তিনি কফির কাপে চুমুক দেন।

অন্যদিকে, প্রায় এক দশক পর বলিউডে ফিরছেন এই অভিনেত্রী। এসএস রাজমৌলীর আসন্ন সিনেমা ‘বারানসি’-এর মাধ্যমে তাকে আবার দেখা যাবে। সিনেমাটির বাজেট এবং তার পারিশ্রমিক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। জানা গেছে, প্রিয়াংকার মোটা পারিশ্রমিকের কারণেই ছবিটির বাজেট দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৩০০ কোটি রুপিতে। এরই মধ্যে ছবির বেশ কিছুটা শুটিং সম্পন্ন হলেও এখনও প্রায় ছয় মাসের কাজ বাকি রয়েছে। নির্মাতারা আশা করছেন, ২০২৭ সালের এপ্রিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...