বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকায় পালানোর সময় শাজাহানপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে বিকেলে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, হিরো আলম বগুড়ার একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ব্যক্তিগত গাড়িটি শাজাহানপুর থানা সড়কে ব্যারিকেড দিয়ে থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নায়িকা বানানোর কথা বলে ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি হিরো আলম দাবি করেছিলেন যে মামলাটি ভুয়া এবং নির্বাচনের পর তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এমনকি গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি ভোট দেওয়ার অধিকার নিয়েও কথা বলেছিলেন। এদিকে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত বা এনসিপির মনোনয়নে লড়ার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেছিলেন।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

Zufällige Strategien und lukrative Angebote rund um https://spinania-casino-24.web.app für erfahrene…
Experiența autentică la jocuri noroc online și https://nv-casino-online-57.onrender.com oferă divertisment…
আরও পড়ুন