ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের কাছে নিজের বড় ছেলেকে বর্বরোচিত মারধরের শিকার হতে দেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ ও ছেলের শারীরিক অবস্থার কথা জানান এই অভিনেত্রী। তিনি জানান, তার ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের সারা শরীর এখন ব্যথায় কাতর। বিশেষ করে ডান চোখে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। মনিরা মিঠু অভিযোগ করেছেন, একজন তার ছেলের গলা টিপে ধরে রাখে এবং অন্যজন নির্মমভাবে লাথি-ঘুষি মারে।
সন্তানের এই দুর্দশার কথা শুনে মর্মাহত মনিরা মিঠু জানিয়েছেন, তিনি এখন আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। তবে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে দ্রুত আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ছেলের খোঁজখবর নেওয়া সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই মা।
সম্পর্কিত খবর
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
আলোকসজ্জায় সেজেছে বিজয়ের বাড়ি, রাশমিকার সঙ্গে বিয়ের গুঞ্জন

আরও পড়ুন

ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের কাছে নিজের বড় ছেলেকে বর্বরোচিত মারধরের শিকার হতে দেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ ও ছেলের শারীরিক অবস্থার কথা জানান এই অভিনেত্রী। তিনি জানান, তার ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের সারা শরীর এখন ব্যথায় কাতর। বিশেষ করে ডান চোখে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। মনিরা মিঠু অভিযোগ করেছেন, একজন তার ছেলের গলা টিপে ধরে রাখে এবং অন্যজন নির্মমভাবে লাথি-ঘুষি মারে।
সন্তানের এই দুর্দশার কথা শুনে মর্মাহত মনিরা মিঠু জানিয়েছেন, তিনি এখন আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। তবে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে দ্রুত আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ছেলের খোঁজখবর নেওয়া সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই মা।
সম্পর্কিত খবর
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও…
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে…