মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৮ পিএম
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা

টালিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে নাচ পরিবেশন করেছেন। কিন্তু তার এই নাচ দর্শকদের মুগ্ধ করতে পারেনি, বরং ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তার নাচের ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

ওই অনুষ্ঠানে ‘দেবদাস’ সিনেমার বিখ্যাত গান ‘ধাই সাম রোক লেই’-এর তালে নাচ পরিবেশ করেন এই অভিনেত্রী। চন্দ্রমুখী চরিত্রে মাধুরী দীক্ষিতের সাজ এবং তার নাচের স্টেপ অনুকরণ করার চেষ্টা করেছিলেন তিনি। এ জন্য গোলাপি রঙের লেহেঙ্গা, মাথায় ফুলের বেণী এবং ভারী গয়না পরে নিজেকে সাজিয়েছিলেন তিনি। তবে চেষ্টাটি সফল হয়নি বলেই মনে করছেন দর্শকরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাধুরীর মতো পারফর্ম করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে ঋতুপর্ণার। অনেকে তাকে নিয়ে কটাক্ষ করে বলেছেন, তিনি দেখতে অনেকটা ‘মিসো থেকে অর্ডার করা মাধুরী’ বা ‘প্রেশারকুকারে সিদ্ধ হওয়া মাধুরী’র মতো লাগছেন। কেউ কেউ লিখেছেন, ক্লাসিক সিনেমার একটি জনপ্রিয় গানের সৌন্দর্য নষ্ট করার দরকার ছিল না। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ধরনের পারফরম্যান্স দেখার জন্য মানুষ টিকিট কিনে অনুষ্ঠানে আসে কিনা।

বর্তমানে এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, সবার সবকিছু পারদর্শী হওয়া সম্ভব নয়, তবে এমন আয়োজনে নাচ না করলেই ভালো করতেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...