অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎ করেই অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতির ঘোষণা দিয়েছেন। কাজের চাপ কাটিয়ে পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উড়াল দিয়েছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে মাহি জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটু থামার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি প্রয়োজন এবং কাজ ও ভক্তদের ভালোবাসা ছাড়া তিনি অসম্পূর্ণ বোধ করলেও বাস্তব জীবনের কঠিন চাপে কিছুটা সময় নিতে হচ্ছে তাকে।
অভিনেত্রী জানান, গত দুই বছর ধরে অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি পরিবারের কাছে যেতে পারেননি। নিউ ইয়র্কে বোনের সাথে দীর্ঘ সময় পর দেখা হওয়ার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। মাহির ভাষ্যমতে, কাজ অনেক সম্পর্ক দূরে সরিয়ে দেয়, তবে বোনের মতো কিছু সম্পর্ক রয়েছে যেখানে দূরত্ব কখনো স্থান পায় না। তার এই সিদ্ধান্তে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও সবাই তার সুস্থতা কামনা করেছেন।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন