বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৩:০১ এএম

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচের দর্শক সারিতে হাজির হয়ে আলোচনায় এসেছেন পপ গায়িকা শাকিরা। তবে খেলার চেয়ে বেশি নজর কেড়েছে তার সঙ্গী ওই তরুণের সঙ্গে তার আচরণ। সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে, ওই তরুণ তার গালে চুমু দিলে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

শাকিরার পাশে থাকা ওই তরুণটি আর কেউ নন, তারই বড় ছেলে মিলান। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সাথে বিচ্ছেদের পর দুই সন্তানকে একা হাতে লালন-পালন করছেন শাকিরা। এবারের আসরে মিলানকে নিয়েই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। খেলা চলার এক পর্যায়ে মা শাকিরাকে জড়িয়ে ধরে চুমু খায় মিলান। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন এই গায়িকা, যা দেখে গ্যালারিতে উপস্থিত সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

ম্যাচের প্রথমার্ধেই অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমে পেনাল্টি মিস করলেও পরে গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন মেসি। শাকিরা ও তার ছেলের এই আবেগঘন মুহূর্তটি ম্যাচের উত্তেজনার মাঝেও নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...