ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি, রোহিত শর্মাকে পদ্মশ্রী দিলেন রাষ্ট্রপতি
ভারতের তারকা ওপেনার ও সফল অধিনায়ক রোহিত শর্মাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই পুরস্কার তুলে দেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হিটম্যান খ্যাত এই ক্রিকেটারকে এই সম্মান প্রদান করা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ভারত সরকার পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করলে রোহিত শর্মার নাম অন্তর্ভুক্ত হয়। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেই সম্মাননা গ্রহণ করেন তিনি। রোহিত শর্মার নেতৃত্বেই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে ভারত। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করার বিরল কীর্তি রয়েছে তার।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তাকে দেওয়া হলো। এর আগে ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে খেলরত্ন পুরস্কার পান তিনি। এবার পদ্মশ্রী পাওয়ার মধ্য দিয়ে তার সাফল্যের তালিকায় আরও একটি বড় পালক যুক্ত হলো। এই অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি, রোহিত শর্মাকে পদ্মশ্রী দিলেন রাষ্ট্রপতি
ভারতের তারকা ওপেনার ও সফল অধিনায়ক রোহিত শর্মাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে এই পুরস্কার তুলে দেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হিটম্যান খ্যাত এই ক্রিকেটারকে এই সম্মান প্রদান করা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ভারত সরকার পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করলে রোহিত শর্মার নাম অন্তর্ভুক্ত হয়। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেই সম্মাননা গ্রহণ করেন তিনি। রোহিত শর্মার নেতৃত্বেই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে ভারত। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করার বিরল কীর্তি রয়েছে তার।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তাকে দেওয়া হলো। এর আগে ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে খেলরত্ন পুরস্কার পান তিনি। এবার পদ্মশ্রী পাওয়ার মধ্য দিয়ে তার সাফল্যের তালিকায় আরও একটি বড় পালক যুক্ত হলো। এই অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…