বিজয়-রাশমিকার বিয়ের গুঞ্জন, হায়দরাবাদের বাড়িতে জমকালো আয়োজন

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৯ এএম
বিজয়-রাশমিকার বিয়ের গুঞ্জন, হায়দরাবাদের বাড়িতে জমকালো আয়োজন

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের দুই আলোচিত তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের খবরে সাড়া পড়েছে সর্বত্র। গুঞ্জন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক ঐতিহাসিক প্রাসাদে সাত পাকে বাঁধতে চলেছেন এই জনপ্রিয় জুটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের হায়দরাবাদের বাসভবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা বিয়ের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিজয়ের বিলাসবহুল বাড়িটি জমকালো আলোকসজ্জার মাধ্যমে সাজানো হচ্ছে। শত শত ফেয়ারি লাইট ও ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেখানে কর্মীরা তাঁবু লাগানো এবং পরিস্কারের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর আগে একটি ডিজিটাল বিয়ের কার্ড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে বিয়ের তারিখ ও স্থানের বিবরণ ছিল। ওই কার্ড অনুযায়ী, আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

যদিও বিজয় ও রাশমিকা দুজনেই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি, তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বিয়ের খবরটি নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এই দম্পতি ব্যক্তিগত পরিসরে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে চাইলেও হায়দরাবাদে বড় পরিসরেই সংবর্ধনার আয়োজন করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...