রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মাদকদ্রব্য ও আলামতসহ এদের গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুরে ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মতিঝিল ও গুলশানে ৫৭ জন করে, উত্তরায় ৪৯ জন, ওয়ারীতে ৪৬ জন, লালবাগে ৩৪ জন, রমনায় ৩১ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে আটক করেছে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মাদকদ্রব্য ও আলামতসহ এদের গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুরে ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মতিঝিল ও গুলশানে ৫৭ জন করে, উত্তরায় ৪৯ জন, ওয়ারীতে ৪৬ জন, লালবাগে ৩৪ জন, রমনায় ৩১ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে আটক করেছে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…