গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ খান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান নেছার রাড়ী, আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল জব্বার খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, সাবেক প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈম, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ধারণের আহ্বান জানান। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

