গলাচিপায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মো. হুমায়ুন কবির, পটুয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৯ পিএম
গলাচিপায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গলাচিপায় ক্রীড়া ও নৈপুণ্য গড়বদেশ, সবার আগে বাংলাদেশ “শ্লোগানে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২০২২৬ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

সোমবার ৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবুজর মোঃ ইজাজুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি নেতা মোঃ আশরাফুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান সহ গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দীন, এনজেট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন, প্রেসক্লাব গলাচিপা এর সভাপতি মু খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক বৃন্দরাও উপস্থিত ছিলেন।

ক্রীড়া ও নৈপুণ্য গড়বদেশ, সবার আগে বাংলাদেশ “শ্লোগানে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২০২২৬ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, ক্রীড়া সংস্কৃতি শিক্ষা জীবনে শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখা পড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ মানষিক সৃজনশীলতা বৃদ্ধি করে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজ দেশের পতাকা বিশ্বের দরবারে পৌঁছাতে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। তাই কঠিন লেখা পাড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে নিজের অবস্থান ধরে রাখার আহবান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...