ভিন ডিজেলের নতুন সিনেমা ‘ফাস্ট ফরেভার’ ঘোষণা, মুক্তি ২০২৮ সালে

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১ পিএম
ভিন ডিজেলের নতুন সিনেমা ‘ফাস্ট ফরেভার’ ঘোষণা, মুক্তি ২০২৮ সালে

জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ভক্তদের জন্য দারুণ খবর। এই সিরিজের পরবর্তী সিনেমা ‘ফাস্ট ফরেভার’ নির্মাণের ঘোষণা এসেছে। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, আগামী ২০২৮ সালের ১৭ মার্চ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

লুই লেটেরিয়ার পরিচালিত ‘ফাস্ট এক্স’-এর (২০২৩) পরই এটি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি হিসেবে আসছে। এতে আবারও কেন্দ্রীয় চরিত্র ডমিনিক টোরেটোর ভূমিকায় দেখা যাবে তারকা অভিনেতা ভিন ডিজেলকে। বিষয়টি নিশ্চিত করেছেন ভিন ডিজেল নিজেই। তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি এই খবর ভক্তদের সাথে শেয়ার করেছেন।

ঘোষণার সময় ভিন ডিজেল সহকর্মী ও বন্ধু পল ওয়াকারের সাথে তার একটি পুরনো ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন। ২০১৩ সালে ‘ফিউরিয়াস ৭’-এর শ্যুটিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান পল ওয়াকার। আশা করা হচ্ছে, পরিবার ও গতির এই গল্পে পুরনো স্মৃতি এবং নতুন রোমাঞ্চের সংমিশ্রণে দর্শকদের মুগ্ধ করবে সিনেমাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...