সারার ভাই ইব্রাহিমকে ‘নির্লজ্জ’ বললেন ওরি, পডকাস্টে তুমুল বিতর্ক

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৭:১৮ পিএম
সারার ভাই ইব্রাহিমকে ‘নির্লজ্জ’ বললেন ওরি, পডকাস্টে তুমুল বিতর্ক

বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর এবার নতুন বিতর্ক সৃষ্টি করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি। সম্প্রতি একটি পডকাস্টে তিনি সারার ভাই ইব্রাহিম আলি খানকে ‘সবচেয়ে নির্লজ্জ’ বলে কটাক্ষ করেছেন। এল্বিশ যাদবের শোতে দেওয়া এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে।

এল্বিশ যাদবের পডকাস্টে ওরিকে প্রশ্ন করা হয়, বিনোদন জগতের সবচেয়ে নির্লজ্জ ব্যক্তি কে? জবাবে দ্বিধাহীনভাবে ওরি ইব্রাহিম আলি খানের নাম নেন। তিনি বলেন, ‘ইব্রাহিম আলি খান সবচেয়ে নির্লজ্জ। ওকেও পডকাস্টে ডাকতে পারেন।’ এর আগে সারা এবং তার মা অমৃতা সিংয়ের নাম নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন এই ইনফ্লুয়েন্সার। একটি ভিডিওতে তিনি সারা ও অমৃতার নামকে কটাক্ষ করেছিলেন, যা থেকেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে।

প্রসঙ্গত, ওরি এবং সারা আলি খানের একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল। নিউইয়র্কে এক পরিচিতির মাধ্যমে তাদের পরিচয় হয় এবং ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তবে ওরির এমন কড়া মন্তব্যের পর ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করে দিয়েছেন তারা। সম্পর্কের এই অবনতির মধ্যেই ইব্রাহিমকে নিয়ে ওরির নতুন মন্তব্য নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...