তৈমুর জন্মের সময় হাসপাতালে ছিলেন না সাইফ, জানালেন কারিনা

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ২:৪২ এএম
তৈমুর জন্মের সময় হাসপাতালে ছিলেন না সাইফ, জানালেন কারিনা

বিয়ের ১৪ বছর পার করলেও স্বামী সাইফ আলি খানকে নিয়ে একটি আক্ষেপ রয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপূরের। বহুদিন ধরে স্বামীর প্রেমে মুগ্ধ থাকার কথা জানালেও, প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় সাইফের অনুপস্থিতির কথা সম্প্রতি সামনে এনেছেন তিনি। কারিনা জানিয়েছেন, সন্তানের জন্ম দেওয়ার সময় একদিনও হাসপাতালে তার পাশে ছিলেন না এই পতৌদি নবাব।

প্রায় এক বছর আগে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে অভিনেতা রণবীর কাপুর জানিয়েছিলেন, কন্যা রাহার জন্মের আগে টানা এক সপ্তাহ আলিয়া ভাটের সঙ্গে হাসপাতালে কাটিয়েছেন তিনি। ভাইয়ের এমন কথা শুনে ভাইয়ের কাছেই স্বামীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কারিনা। তিনি আক্ষেপ করে বলেছিলেন, তৈমুরের জন্মের সময় হাসপাতালে সাইফকে একদিনও পাওয়া যায়নি।

অবশ্য শুধুমাত্র এই ঘটনা দিয়ে সাইফের বাবা হিসেবে দায়িত্ব মাপা যায় না বলেই মনে করেন এই অভিনেত্রী। ননদ সোহা আলি খানের একটি অনুষ্ঠানে কারিনা বলেন, মা হিসেবে তিনি যতটা দুশ্চিন্তায় থাকেন, বাবা হিসেবে সাইফ ঠিক ততটাই শান্তমেজাজের। তার মতে, সারা, ইব্রাহিম, তৈমুর বা জেহ—সবার জন্যই সাইফ আদর্শ অভিভাবক এবং তার স্বভাবও যেন একজন প্রকৃত নবাবের মতোই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...