গণতন্ত্র বাঁচাতে যুদ্ধের ডাক দিলেন তামিল সুপারস্টার বিজয়
তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থেকে রাজনীতির ময়দানে উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠছেন থালাপতি বিজয়। রোববার মামল্লাপুরমে অনুষ্ঠিত এক কৌশলগত বৈঠকে তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্ট বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি তামিলনাড়ুর স্থানীয় দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকেও তুলোধুনো করেছেন তিনি।
তার দল তামিলাগা ভেত্রি কাজাগামের কর্মীদের উদ্দেশে বিজয় বলেছেন, এই লড়াই কোনো সাধারণ নির্বাচনী লড়াই নয়, এটি গণতন্ত্র রক্ষার যুদ্ধ। তিনি ডিএমকেকে অশুভ শক্তি এবং এআইএডিএমকেকে দুর্নীতিগ্রস্ত শক্তি হিসেবে অভিহিত করে জানান, এই দুই দলের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস শুধুমাত্র তার দলেরই রয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান রাজনীতিবিদরা সিএন অন্নাদুরাইয়ের দেখানো পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে পড়েছেন।
বর্তমানে বিজয় আইনি জটিলতার মধ্য দিয়েও যাচ্ছেন। গত বছর কারুরে তার সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় সিবিআই তাকে দিল্লিতে দুই দফা জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া তার আসন্ন সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তি নিয়ে সেন্সর বোর্ড বাধা সৃষ্টি করলেও আদালতের শরণাপন্ন হয়েছেন এই অভিনেতা। অনেকে মনে করছেন, তার উত্থানরোধ করতেই এসব বাধা সৃষ্টি করা হচ্ছে।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন