মামলা-হামলা উপেক্ষা করে রাজনীতির ময়দানে থালাপতি বিজয়

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ১২:০১ এএম
মামলা-হামলা উপেক্ষা করে রাজনীতির ময়দানে থালাপতি বিজয়

তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু রুপালি পর্দায় নয়, রাজনীতির ময়দানেও সমানভাবে আধিপত্য বিস্তার করছেন। গত রোববার মামল্লাপুরমে এক কৌশলগত বৈঠকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাকে কোনোভাবেই থামানো সম্ভব নয়। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ কিংবা নতুন সিনেমার মুক্তিতে বাধা—কোনো কিছুই তাকে এক চুটি পিছু হটতে পারেনি।

বিজয় তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, এটি কোনো সাধারণ নির্বাচনী লড়াই নয়, এটি গণতন্ত্র রক্ষার যুদ্ধ। এই লড়াইয়ে অংশ নেওয়া প্রত্যেকেই তার কমান্ডো। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি তিনি তামিলনাড়ুর দুই প্রধান দল ডিএমকে এবং এআইএডিএমকেও কঠোর সমালোচনার মুখে ফেলেছেন। তিনি ডিএমকেকে অশুভ শক্তি এবং এআইএডিএমকেকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছেন। এছাড়া বর্তমান রাজনীতিবিদরা যে সিএন অন্নাদুরাইয়ের আদর্শ ভুলে গেছেন, সে কথাও তিনি তুলে ধরেন। তার দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ বা টিভিকেই এই লড়াইয়ের সাহস রাখে বলে দাবি করেন এই সুপারস্টার।

বর্তমানে বিজয় বহুমুখী চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। গত বছর কারুরে তার এক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দিল্লিতে দুইবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অন্যদিকে, তার আসন্ন সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তির পথে প্রশ্ন তুলেছে সেন্সর বোর্ড, যার বিরুদ্ধে আদালতেও গেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার রাজনৈতিক উত্থান ঠেকাতেই ইচ্ছাকৃতভাবে এই আইনি জটিলতা সৃষ্টি করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...