অভিনয় ছেড়েও ৪০০ কোটির মালিক মহেশবাবুর স্ত্রী নম্রতা

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৩:৩৬ এএম
অভিনয় ছেড়েও ৪০০ কোটির মালিক মহেশবাবুর স্ত্রী নম্রতা

হিন্দি ও দক্ষিণী সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকর বিয়ের পর অভিনয় থেকে সরে দাঁড়ালেও সংবাদ শিরোনামে থেকেই যাচ্ছেন। শুধু তাই নয়, বর্তমানে নিজের প্রতিষ্ঠান ও ব্যবসার সুবাদে তিনি এক বিশাল সম্পদের মালিক। তেলেগু সুপারস্টার মহেশবাবুর স্ত্রী হিসেবেও তিনি সমানভাবে জনপ্রিয়। এই তারকা দম্পতির মোট সম্পদের পরিমাণ এখন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি মহেশবাবুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নম্রতা। ভক্তদের কাছে তারা ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। অভিনয় জীবনে নম্রতা ‘হেরা ফেরি’, ‘লোক কার্গিল’ এবং ইংরেজি সিনেমা ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ কাজ করেছেন। সর্বশেষ ২০২২ সালে তেলেগু ছবি ‘মেজর’-এ দেখা গেছে তাকে। অভিনয় থেকে অবসরের পর তিনি বহুতল ও হোটেল ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে, মহেশবাবু এসএস রাজামৌলীর ‘বারানসি’ সিনেমার কাজে ব্যস্ত আছেন। এই সিনেমার জন্য তিন বছরের চুক্তিতে বছরে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

ব্যবসায়িক মুনাফা এবং পূর্ববর্তী অভিনয়ের সঞ্চয় থেকে নম্রতার একার সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকা। আর স্বামী মহেশবাবুর সম্পদ ৩৫০ কোটি টাকারও বেশি। বর্তমানে তাদের যৌথ সম্পত্তির অঙ্কটি এসে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকায়, যা তাদের অন্যতম পরিচয় হয়ে উঠেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...