অভিনয় ছেড়েও চার শ’ কোটির মালিক নম্রতা-মহেশ দম্পতি
দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোদকর বর্তমানে তার বিপুল সম্পদের কারণে আলোচনায় রয়েছেন। অভিনয় জগত থেকে অবসর নিলেও তিনি বর্তমানে ৫০ কোটি টাকার মালিক। অন্যদিকে, মহেশবাবু বর্তমানে এসএস রাজামৌলীর ‘বারানসি’ সিনেমার কাজে ব্যস্ত। তিন বছর ধরে নির্মিত এই সিনেমার জন্য তিনি প্রতি বছর ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নম্রতা ১৯৯৮ সালে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘মেরে দো অনমোল রতন’ ও ‘হিরো হিন্দুস্তানি’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর ‘হেরা ফেরি’, ‘দিল বিল পেয়ার বেয়ার’, ‘এলওসি: কার্গিল’ এবং ইংরেজি সিনেমা ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ তার অভিনয় প্রশংসিত হয়। ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি মহেশবাবুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি অভিনয় থেকে সরে আসেন। তাদের দম্পতি ভক্তদের কাছে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত।
অভিনয় থেকে দূরে থাকলেও নম্রতা বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন। রিয়েল এস্টেট এবং হোটেল-রেস্তোরাঁর ব্যবসায় এই দম্পতির বিনিয়োগ রয়েছে। মহেশবাবুর সম্পত্তির পরিমাণ ৩৫০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। স্বামী ও স্ত্রীর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। অভিনয় জীবন থেকে অর্জিত অর্থ এবং ব্যবসায়িক লভ্যাংশ থেকে তাদের এই বিশাল সম্পদ গড়ে উঠেছে।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন