জন্মদিনে পঞ্চান্নে পা রাখলেন মডেলিং ইন্ডাস্ট্রির রাজপুত্র
আজ ২০ জানুয়ারি, দেশের বিনোদন ও মডেলিং জগতের জনপ্রিয় মুখ আদিল হোসেন নোবেলের জন্মদিন। সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি; বরং বয়স বাড়ার সাথে সাথে তিনি আরও পরিণত হয়েছেন। ৫৭ বছর বয়সেও তিনি এখনও নতুন প্রজন্মের কাছে এক আদর্শ হিসেবে টিকে আছেন।
চট্টগ্রামে ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া এই তারকা শিক্ষাজীবনেও ছিলেন সফল। ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করার পর তিনি বিদেশেও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এমবিএ শেষ করে ঢাকায় আসার পর বড় বোনের অনুপ্রেরণায় তিনি ফ্যাশন দুনিয়ায় পা রাখেন। ১৯৯১ সালে বিখ্যাত নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়।
ধীরে ধীরে তিনি দেশের মডেলিং অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নেন। একক অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় মডেল মৌয়ের সাথে তার গড়া জুটি এখনও দর্শকদের কাছে সবচেয়ে প্রিয়। ‘তোমার জন্য মরতে পারি, ও সুন্দরী’, ‘নিশিথে কল কইরো আমার ফোনে’ বা ‘রূপসীর রেশমীর চুলে’—এমন কিছু জিঙ্গেল দেশবাসীর মনে গেঁথে আছে তার কৃতিত্বে। সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণে তিনি আজও সমানভাবে প্রশংসিত হচ্ছেন।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন