রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা, জবাব দিতে প্রস্তুত ট্রাম্প

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে সংঘটিত হামলার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এই হামলার জবাব খুব দ্রুতই দেওয়া হবে। নিউজন্যেশনের সাংবাদিক কেলি মেয়ারের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, খুব শীঘ্রই বিশ্ববাসী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে তা জানতে পারবে।
এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প জানিয়েছেন যে তিনি যুদ্ধের জন্য স্থলবাহিনী মোতায়েন করার পক্ষপাতী নন। এর আগে তিনি বলেছিলেন, মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি কোনো ভীতি পোষণ করেন না। মূলত গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পাল্টা জবাবে ইরান সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে আগুন লাগে। ইরানি হামলারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে এই ঘটনাকে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা, জবাব দিতে প্রস্তুত ট্রাম্প

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে সংঘটিত হামলার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এই হামলার জবাব খুব দ্রুতই দেওয়া হবে। নিউজন্যেশনের সাংবাদিক কেলি মেয়ারের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, খুব শীঘ্রই বিশ্ববাসী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে তা জানতে পারবে।
এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প জানিয়েছেন যে তিনি যুদ্ধের জন্য স্থলবাহিনী মোতায়েন করার পক্ষপাতী নন। এর আগে তিনি বলেছিলেন, মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি কোনো ভীতি পোষণ করেন না। মূলত গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পাল্টা জবাবে ইরান সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে আগুন লাগে। ইরানি হামলারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে এই ঘটনাকে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…