খামেনি হত্যায় ক্ষুব্ধ করাচিতে মার্কিন দূতাবাসে তাণ্ডব, আগুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। রোববার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা উত্তেজনার বশবর্তী হয়ে দূতাবাসের জানালা ভেঙে ফেলে এবং প্রাঙ্গণে আগুন ধরিয়ে দেয়। আল জাজিরার ভেরিফাইড ভিডিও ফুটেজে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্পষ্টভাবে দেখা গেছে।
প্রতিবেদনে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছিল। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি রোববার নিশ্চিত করেছে যে, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা বিশ্বে ইরান সমর্থক এবং আমেরিকাবিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পাকিস্তানের করাচিতে এ ঘটনায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটলেও আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনি হত্যায় ক্ষুব্ধ করাচিতে মার্কিন দূতাবাসে তাণ্ডব, আগুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। রোববার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা উত্তেজনার বশবর্তী হয়ে দূতাবাসের জানালা ভেঙে ফেলে এবং প্রাঙ্গণে আগুন ধরিয়ে দেয়। আল জাজিরার ভেরিফাইড ভিডিও ফুটেজে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্পষ্টভাবে দেখা গেছে।
প্রতিবেদনে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছিল। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি রোববার নিশ্চিত করেছে যে, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা বিশ্বে ইরান সমর্থক এবং আমেরিকাবিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পাকিস্তানের করাচিতে এ ঘটনায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটলেও আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…