মার্কিন মিত্রদের অনুপস্থিতিতে ওয়াশিংটনে শুরু ট্রাম্পের শান্তি বোর্ডের বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৬ এএম
মার্কিন মিত্রদের অনুপস্থিতিতে ওয়াশিংটনে শুরু ট্রাম্পের শান্তি বোর্ডের বৈঠক

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে শুরু হওয়া এই সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্রের প্রধান পশ্চিমা মিত্রদের দেখা যায়নি।

সম্মেলনের উদ্বোধনী পর্বে ট্রাম্পের নির্বাচনি প্রচারের গান বাজানো হয় এবং অতিথিদের হাতে ‘ইউএসএ’ লেখা লাল রঙের মাগা টুপি তুলে দেওয়া হয়। ভিক্টর অরবান (হাঙ্গেরি) এবং জাভিয়ের মিলেই (আর্জেন্টিনা)-র মতো ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা এতে অংশ নিলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত শক্তিশালী দেশগুলো এই আয়োজন এড়িয়ে চলেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।

ট্রাম্প এই বৈঠকে জানান, গাজা পুনর্গঠনে এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রতিশ্রুতি এসেছে। তিনি শান্তি প্রতিষ্ঠাকে একটি সহজ কিন্তু কঠিন কাজ হিসেবে বর্ণনা করেছেন। তবে বিশ্লেষকদের মতে, জাতিসংঘের ভূমিকা ক্ষুণ্ণ করে বিশ্ব রাজনীতিতে নতুন নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে এই বোর্ড গঠন করছেন ট্রাম্প, যার প্রতিবাদেই মূল মিত্ররা এই সম্মেলন বয়কট করেছে। গাজায় একটি স্থিতিশীল বাহিনী মোতায়েনের বিষয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...