মাদুরো অপহরণে যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র অ্যানথ্রপিকের ‘ক্লড’
চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে মার্কিন সামরিক বাহিনীর একটি দল অ্যানথ্রপিকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘ক্লড’ ব্যবহার করেছে বলে জানা গেছে। ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে পরিচিত এই গোপন মিশনে মার্কিন ডেল্টা ফোর্স এই প্রযুক্তির সহায়তা নেয়। এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, অভিযানের পর অ্যানথ্রপিকের একজন কর্মী প্যালান্টিরের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং জানতে চান কীভাবে এই এআই মডেলটি সেখানে কাজে লাগানো হয়েছিল। এটিই প্রথমবারের মতো কোনো পরিচিত এআই ডেভেলপারের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এমন একটি গোপন অপারেশনে ব্যবহৃত হলো। যদিও ‘ক্লড’ ঠিক কোন কাজে নিয়োজিত হয়েছে তা স্পষ্ট নয়, তবে পিডিএফ বিশ্লেষণ থেকে শুরু করে ড্রোন পরিচালনার মতো জটিল কাজে এর সক্ষমতার কথা সুপরিচিত।

এ বিষয়ে অ্যানথ্রপিকের এক মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি জানান, সরকারি বা বেসরকারি যেকোনো খাতে এই এআই-এর ব্যবহার তাদের নীতিমালার আওতায় হতে হবে এবং তারা অংশীদারদের সঙ্গে কাজ করে এটি নিশ্চিত করেন। এই ঘটনা সামরিক ক্ষেত্রে বাণিজ্যিক এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো অপহরণে যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র অ্যানথ্রপিকের ‘ক্লড’
চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে মার্কিন সামরিক বাহিনীর একটি দল অ্যানথ্রপিকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘ক্লড’ ব্যবহার করেছে বলে জানা গেছে। ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামে পরিচিত এই গোপন মিশনে মার্কিন ডেল্টা ফোর্স এই প্রযুক্তির সহায়তা নেয়। এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, অভিযানের পর অ্যানথ্রপিকের একজন কর্মী প্যালান্টিরের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং জানতে চান কীভাবে এই এআই মডেলটি সেখানে কাজে লাগানো হয়েছিল। এটিই প্রথমবারের মতো কোনো পরিচিত এআই ডেভেলপারের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এমন একটি গোপন অপারেশনে ব্যবহৃত হলো। যদিও ‘ক্লড’ ঠিক কোন কাজে নিয়োজিত হয়েছে তা স্পষ্ট নয়, তবে পিডিএফ বিশ্লেষণ থেকে শুরু করে ড্রোন পরিচালনার মতো জটিল কাজে এর সক্ষমতার কথা সুপরিচিত।

এ বিষয়ে অ্যানথ্রপিকের এক মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি জানান, সরকারি বা বেসরকারি যেকোনো খাতে এই এআই-এর ব্যবহার তাদের নীতিমালার আওতায় হতে হবে এবং তারা অংশীদারদের সঙ্গে কাজ করে এটি নিশ্চিত করেন। এই ঘটনা সামরিক ক্ষেত্রে বাণিজ্যিক এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…