টক্সিক টিজারে যশের সঙ্গে রহস্যময় হলিউড অভিনেত্রী ন্যাটালি

প্রাইম বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৬ ৫:৫১ পিএম
টক্সিক টিজারে যশের সঙ্গে রহস্যময় হলিউড অভিনেত্রী ন্যাটালি

দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে। গত ৮ জানুয়ারি, অভিনেতার ৪০তম জন্মদিনে এই টিজার প্রকাশিত হয়। টিজারে যশের সঙ্গে এক রহস্যময়ী নারীর অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের মনে কৌতূহলের জন্ম দেয়। সেই চরিত্রে অভিনয় করেছেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমার মাধ্যমে পরিচিতি পান ন্যাটালি। ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’ এবং ‘দ্য এনফোর্সার’-এর মতো সিনেমায় তার অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি একজন দক্ষ স্ক্রিপ্টরাইটার ও প্রযোজক হিসেবেও কাজ করছেন।

গীতু মোহন দাস পরিচালিত এই সিনেমাটি আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর যশের প্রথম সিনেমা। এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুকমিনি ভাসন্ত এবং অক্ষয় ওবেরয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...