মায়ের মৃত্যুতে হঠাৎ দল ছেড়ে দেশে ফিরছেন দিদিয়ের দেশম
মায়ের মৃত্যুতে দলের দায়িত্ব সাময়িকভাবে বর্জন করে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশটির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম। মঙ্গলবার সকালে এই হঠাৎ দুঃসংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে আগামী শুক্রবার নরওয়ের বিপক্ষে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ডাগআউটে দেখা যাবে না।
বোস্টনে বাংলাদেশ সময় ২৬ জুন রাত ১টায় ‘আই’ গ্রুপের ম্যাচে নরওয়ের মোকাবিলা করবে ফ্রান্স। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মৃত মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্যই তাকে ফ্রান্সে ফিরতে হচ্ছে। অন্যদিকে দলের বাকি সদস্যরা টুর্নামেন্ট চলাকালীন যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বলে জানা গেছে।
ফেডারেশন সূত্রে জানা গেছে, পারিবারিক এই শোকের কারণে দেশম আসন্ন ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না। তবে কোচের অনুপস্থিতি সত্ত্বেও খেলোয়াড়রা যাতে নিজেদের সেরাটা মেলে ধরতে পারে, সে বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এই ম্যাচ দিয়েই শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

মায়ের মৃত্যুতে হঠাৎ দল ছেড়ে দেশে ফিরছেন দিদিয়ের দেশম
মায়ের মৃত্যুতে দলের দায়িত্ব সাময়িকভাবে বর্জন করে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশটির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম। মঙ্গলবার সকালে এই হঠাৎ দুঃসংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে আগামী শুক্রবার নরওয়ের বিপক্ষে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ডাগআউটে দেখা যাবে না।
বোস্টনে বাংলাদেশ সময় ২৬ জুন রাত ১টায় ‘আই’ গ্রুপের ম্যাচে নরওয়ের মোকাবিলা করবে ফ্রান্স। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মৃত মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্যই তাকে ফ্রান্সে ফিরতে হচ্ছে। অন্যদিকে দলের বাকি সদস্যরা টুর্নামেন্ট চলাকালীন যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বলে জানা গেছে।
ফেডারেশন সূত্রে জানা গেছে, পারিবারিক এই শোকের কারণে দেশম আসন্ন ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না। তবে কোচের অনুপস্থিতি সত্ত্বেও খেলোয়াড়রা যাতে নিজেদের সেরাটা মেলে ধরতে পারে, সে বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এই ম্যাচ দিয়েই শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…