সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৩:৫৯ এএম
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের

খুলনা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আমীর এজাজ খান তার নির্বাচনি এলাকার উন্নয়নে দুটি মডেল মন্দির স্থাপনের জোর দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনাকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে আমীর এজাজ খান বলেন, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা। বিশেষ করে দাকোপে ৬৫ শতাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি উল্লেখ করেন যে, ওই এলাকায় দুটি মডেল মসজিদ থাকলেও মডেল মন্দিরের অভাব রয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে সেখানে দুটি মডেল মন্দির নির্মাণ করা অত্যন্ত জরুরি।

এছাড়া তিনি তার এলাকার অবকাঠামোগত সমস্যাগুলো তুলে ধরেন। লবণাক্ত পানির প্রভাবে দাকোপে মানুষ পানীয় জলের সংকটে ভুগছে এবং পেটের রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি। সংসদ সদস্য হিসেবে তিনি ওই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সড়ক ও সেতুর উন্নয়নের পাশাপাশি হিন্দু-খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য বিশেষ বরাদ্দ এবং কওমি মাদরাসা খাতে অর্থ বাড়ানোরও দাবি করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...