আদালতের নির্দেশে শেষ হলো নিকোল ও কিথের ২০ বছরের সংসার
ন্যাশভিলের একটি আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলো হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং কান্ট্রি মিউজিক তারকা কিথ আরবানের। চলতি মাসের ৬ জানুয়ারি, মঙ্গলবার আদালত এই চূড়ান্ত আদেশ জারি করায় দুই তারকার দীর্ঘ ২০ বছরের দাম্পত্য যাত্রার পরিসমাপ্তি ঘটলো। এর ফলে তারা এখন আইনত অবিবাহিত হিসেবে গণ্য হবেন।
গত বছরের সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। আদালতসূত্রে জানা গেছে, সম্পত্তি ভাগাভাগি এবং সন্তানদের হেফাজত নিয়ে ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছেন এই দম্পতি। তাদের দুই কন্যা সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৫) ন্যাশভিলে মায়ের সঙ্গেই বসবাস করবে, তবে নিয়মিত সময় কাটাবেন বাবার সঙ্গেও। ভরণপোষণের কোনো দাবি ছাড়াই সম্পত্তি সমানভাগে ভাগ করে নিয়েছেন তারা। ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসে প্রথম পরিচিত হওয়া এই জুটি ২০০৬ সালে সিডনিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং দুই দশক ধরে নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি দেখিয়েছেন।
বিচ্ছেদের পরও ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন নিকোল কিডম্যান। নতুন বছরের শুরুতে মেয়েদের নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। এটি কিডম্যানের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ; এর আগে টম ক্রুজের সঙ্গে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত সংসার করেছিলেন তিনি। অন্যদিকে, এটিই প্রথমবারের মতো বিবাহবিচ্ছেদের মুখোমুখি হলেন কিথ আরবান।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন