মুখোশহীন ভিডিও ভাইরাল, দিশার সম্পর্ক নিয়েও মুখ খুললেন তালবিন্দর
মুখোশ পরেই শ্রোতাদের মাতিয়ে আসছেন পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধু। তবে সম্প্রতি তার মুখোশহীন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে রীতিমতো আলোচনায় উঠে আসেন এই শিল্পী। তার দাবি, এই ভিডিও ফাঁসের ঘটনায় তিনি মানসিকভাবে ব্যাপক আঘাত পেয়েছেন এবং মনে করেছেন যেন তার মুখটি চুরি হয়ে গেছে।
ওই ভিডিওটি নূপুর শ্যাননের বিবাহ অনুষ্ঠান থেকে ধারণ করা হয়েছিল, যেখানে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। সাক্ষাৎকারে তালবিন্দর জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার জীবন আমূল বদলে যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু মানুষ সামান্য ভিউয়ের লোভে ওই ভিডিও ব্যবহার করে বিভিন্ন মন্তব্য করছেন, যা তাদের স্বভাব সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।
একই সঙ্গে দিশা পাটানির সঙ্গে তার প্রেমের গুঞ্জন সম্পর্কেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই গায়ক। তিনি জানান, তারা এখন একে অপরকে চেনার এবং বোঝার চেষ্টা করছেন। এই মুহূর্তে সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। তালবিন্দর স্পষ্ট জানিয়ে দেন, গুজব রটানোকারীরা যা খুশি করতে পারে, তাতে তার কোনো আপত্তি নেই।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন