ফিফা প্রধানকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৩:৩৪ এএম
ফিফা প্রধানকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার

প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরার বিশ্বকাপ দেখা আর হচ্ছে না। মিগেল আলমিরনের লাল কার্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার অ্যাক্রেডিটেশন বা পরিচয়পত্র বাতিল করেছে ফিফা। ম্যাচ চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও রেফারিকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন এই ক্রীড়া সাংবাদিক।

ঘটনাটি ঘটেছে প্যারাগুয়ে ও তুরস্কের মধ্যকার ম্যাচের সময়। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলার অপরাধে প্যারাগুয়ের আলমিরনকে লাল কার্ড দেখান ম্যাচ অফিসিয়ালরা। একজন কম নিয়েও ১-০ গোলে জয় পায় প্যারাগুয়ে, কিন্তু ওই সিদ্ধান্তে প্রবল বিরক্তি প্রকাশ করেন ভেরা। ফিফার নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড দেওয়ার কথা ছিল।

সরাসরি ধারাভাষ্যের মাইক্রোফোনে মেজাজ হারিয়ে ফিফা সভাপতি ও রেফারিকে ‘চোর’ এবং ‘ফুটবলের খুনি’ বলে অভিহিত করেন তিনি। এর জের ধরেই উত্তর আমেরিকা বিশ্বকাপ কভারেজ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। পরে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুঃখ প্রকাশ করেছিলেন ভেরা, কিন্তু ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তার অ্যাক্রেডিটেশন বাতিল করে দেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...